ইবির বাস উল্টে পড়ে গেল ধানখেতে, আহত ২০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে সড়কের পাশের ধানখেতে পড়ে গেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের শিক্ষার্থী আবির হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ইবি ক্যাম্পাসে যাচ্ছিল। মাঝপথে বাসের চালক ঘুমিয়ে পড়ে। বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের কাছে পৌছালে হঠাৎ বাস সড়কের পাশে ধানখেতে উল্টে যায়। বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল। অনেকেই মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। কারও কারো হাত পায়ে হালকা জখম হয়েছে। ধানের মাঠ কাদা পানি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা।
আরেক শিক্ষার্থী আনিস রহমান বলেন, আরও বড় দুর্ঘটনা হতে পারতো, চালকের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাসের সিটের নিচে কেউ আটকে আছে দেখছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাণখেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







